Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

তুই নেই বলে 1 by Prabir

SongGPT
তুই নেই বলে 1 by Prabir - Emotional Pop Ballad music cover art

তুই নেই বলে 1

Emotional Pop Ballad

0:003:05
Lyrics
Description
(verse)
চাঁদের আলো জানালায়,
সে-আলোয় এখনো তোকেই খুঁজি
হাওয়া বলে যায় তোর নাম,
সে-নামে এখোনো তোকেই বুঝি।
বেসুরে বাজে এই মন,
দু-চোখ ভেজায় স্মৃতির জেদি বাদল
দিন কাটে বিষন্নতায়
কান্না-মিছিল এ-হৃদয় করেছে দখল。
(chorus)
তুই নেই বলে, বুকটা খালি খালি লাগে,
শূন্যতায় তোর হাসি স্বপ্ন হয়ে জাগে।
তোর পথ চেয়ে, জ্বেলে রাখি সাঁঝের বাতি,
তুই নেই তাই জীবন থেমেছে অস্তরাগে।
(verse)
পুরনো এই বারান্দায়,
বসে থাকি একা একা রোজ রোজ,
তোর কথা ভেবে ভেবে
স্মৃতির সরণি বেয়ে মন নিখোঁজ।
তোর লেখা অন্তিম চিঠি
আজো রাখা গানের খাতার মাঝে
তোর লেখা বিদায় বাণী
বিষাদের সুর সেধে বুকে বাজে।
(bridge)
রাত জাগা তারাদের ভিড়
অবিরাম বলে আমি নই একা
একাকিত্বের বেদনা
ভুলে থাকা তার থেকেই শেখা।
তবু ঘুম আসে না আর,
স্বপ্নদের হয়েছে অকাল মরণ
সব রং হারিয়ে হৃদয়
শূণ্যতাকে করেছে আলিঙ্গন।