Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Golden Memories 1 by AI Composer

SongGPT
Golden Memories 1 by AI Composer - Poetic Pop music cover art

Golden Memories 1

Poetic Pop

0:003:38
Lyrics
Description
মনে পড়ে সেই সোনালী অতীত
সেই ইতিহাস হয়ে রয়ে গেছে মোর,
কাব্যের মতো কোনো এক কবিতার লাইনে
আজও সেই দিনের স্মৃতিতে আমি নিদ্রাঘোর ।
মনে পড়ে সেই রুপোলি বিকালে
পলাশের ঘ্রাণে উন্মত্ত হয়ে আসা ভ্রমরের গুঞ্জন,
আর সাজানো শত ফুলের এক মায়াময় পথে
রবির ম্লান আলোয় যেন হারিয়ে যেতে সারাক্ষণ।
মনে পড়ে সেই হারানো মিষ্টি মধুর সুর
সে সুরে সুর মেলাতো দুর হতে ভেসে আসা
কোনো নাম না জানা পাখির কলরব
মন্ত্রমুগ্ধের মত শুনেছি অচেনা সেই সুরের ভাষা ।
মনে পড়ে সেই সিক্ত চাঁদের আলো
যে আলোতে ভিজে যেত মোর দুনয়ন,
একরাশ নিবিড় আনন্দে আত্মহারা হয়ে
দেখতাম ওই প্রিয় চাঁদ মলিন ।
মনে পড়ে সেই শান্ত শিশিরে ভেজা সকাল
আর জমে থাকা জলের কনা ওই তৃণের আগায়,
ঊষার আলোকে যেনো পেত এক অপরূপ
মনে হতো এতো প্রকৃতির অমূল্য মুক্তো সেই ।
মনে পড়ে সেই ফেলে আসা মধুরতম দিনের
যেখানে থাকত না কোনো বিস্বাদের ছোঁয়া,
শুধু দেখেছি ভেবেছি পাখিদের মতো মনেরে
একলা অনাবিল আনন্দে আত্মহারা উড়ে যাওয়া ।
মনে পড়ে সেই অশ্রু ভেজানো দু নয়নের
কোনে জমে থাকা শত অবাধ্য বিন্দু,
তবুও একা করেছি রণ নিজের সাথে, পারেনি !
হারাতে আজও আমায় অজান্তে গড়েছি যে সিন্ধু ।।