Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

Echoes of Tomorrow 1 by Surajit

SongGPT
Echoes of Tomorrow 1 by Surajit - Folk,both vocals music cover art

Echoes of Tomorrow 1

Folk,both vocals

0:003:26
Lyrics
Description
রাস্তা গুলো ভেঙে চুরে
হলো যে খান খান।
তবু মোদের বন্ধ যে চোখ
ঢাকা আছে কান।
কী হবে আর মুখটি খুলে
বৃথাই গাওয়া গান।
পাহাড় ভেঙে রাস্তা গড়া
শাবল খুঁজে আন।
ওরে আদরের মন
আর চিন্তা কী এখন?
যা কাদায় গিয়ে নাচ।
ভরা কাদাতে বসন।
বুদ্ধিমান মানুষ মানেই
এখন হলো ধৈর্যশালি।
বোকাগুলোই প্রোটেস্ট করে
হয় সমাজে চোখের বালি।
বুদ্ধিমান বুদ্ধিজীবীর ঘরের
কোনেই স্থান
তাই দশরথের পাহাড় ভাঙা
শাবল খুঁজে আন।
শোন রে আমার মন
খুলে দেখ তোর দু নয়ন।
পথ হয়ে গেছে আজ মাঠ
বীজ করে দে রোপন।
উন্নয়নের জোয়ার যখন
ভাসিয়ে দিলো বাংলাটাকে।
আমার পাড়া রইলো তখন
রাস্তা ভাঙা কাদা বুকে।
এই পাড়াতে মানুষ নাকি
ভুতের বসবাস।
বোঝাও এবার সামনে দেখো
ভোটের অবকাশ।
মনরে আমার মন
তুই ভাব রে কিছু খন।
হবি ভুত নাকি দশরথ?
হাতে হাত রেখে কর পণ।।