Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

বন্ধুদের কথা 1 by sadasada

SongGPT
বন্ধুদের কথা 1 by sadasada - Bengali Pop,both vocals music cover art

বন্ধুদের কথা 1

Bengali Pop,both vocals

0:003:27
Lyrics
Description
বড় বেশি মনে পড়ে বন্ধুদের কথা,
সুন্দর সময়গুলো উড়ে গেল পাখির মতো—
আমরাও হারিয়ে গেলাম,
কে কোথায় জানে না কেউ
ঠিকঠাক নেই কারো কিছু ।
ঠিকঠাক নেই কারো কিছু ।
পাগল খেতাব পাওয়া আমাদের তপু,
কাজের চাপে আজকাল দম ফেলার সময় পায় না,
মোনালিসা এখন রাখে টাইট শিডিউলে—
তাই সবচেয়ে সুখে আছে বিপ্লবে,
পাঙ্খা পাঙ্খা অবস্থায় ঘোরে নাস-রুল,
একা একা গান গায় " ভুল সবই ভুল"
দামি চাকরি ছেড়ে লীনা এখন আচার ব্যাবসায়ী
ঠিকঠাক নেই কারো কিছু ।
ঠিকঠাক নেই কারো কিছু ।
লেলিন টা আগের মতোই দরবার ই,
মারকাস তার কোনো খোঁজ খবর নাই
জীবনে একটাও কবিতা লেখেনি ডক্টর সেলিম,
তবু বন্ধুরা খেতাব দিয়েছে—"কবি"
সৌরভ আঁকতে চেয়েছিল ছবি—
আজও একটা টিভি চ্যানেলে কাটিয়ে দিলো
জীবনের রঙিন দিনগুলি ফ্যাকাশে করে।
ঠিকঠাক নেই কারো কিছু ।
ঠিকঠাক নেই কারো কিছু ।
সবচেয়ে প্রতিভাবান ছিল তানভীর কাকা,
হাসি-তামাশায় জমিয়ে রাখত আড্ডাখানা—
জীবনের সাথে অভিমান করে
চিরতরে চলে গেল সে আত্মহননে।
সবচেয়ে স্মার্ট আর বন্ধু-বৎসল ছিল ফরহাদ,
করোনার ঢেউ কেড়ে নিল তার প্রাণ,
রেজা আরিফ এখনো থিয়েটারে ক্লাস নেয়,
বিশ্ববিদ্যালয়ে পড়ায়, আজও কিছু স্বপ্ন বাঁচায়,
অভিমানী নজুরুল আমদের নজু মামা
ভাগ্যের সাথে দৌড়াতে দৌড়াতে
আজকাল বড় বেশি চুপচাপ,
মারেফুল সব ঠিকঠাক ম্যানেজ করে যায়—
মাঝে মাঝে অফিস শেষে আসে মন্টুর আড্ডায়।
দেখা হয় না কথা না,, ব্যস্ত