Create New Playlist

Add a cover pic of your own choice

(Optional)

Name

AI Cover Generator

4 credits

Not enough credits (0/4).

Logout

Are you sure you want to Logout?

Close

এই গান আমার ব্যক্তিগত 1 by subrata

SongGPT
এই গান আমার ব্যক্তিগত 1 by subrata - folk,neutral vocals music cover art

এই গান আমার ব্যক্তিগত 1

folk,neutral vocals

0:003:27
Lyrics
Description
কারও হৃদয় চেয়েছি, হৃদয় পাই নি তার,
কারও হৃদয় পেয়েছি, হৃদয় চাই নি যার,
এই জীবনে কখনো পেয়েছি খুশি, কখনো পেয়েছি ক্ষত,
এই গানে বলছি বেদনা আমার--অন্তরে আছে যতো,
এই গান আমার ব্যক্তিগত,
এই গান আমার ব্যক্তিগত....
আমার জীবনের কথা--আমি লিখে রেখেছি,
বিগত দিনের ইতিহাস--যা নিজে দেখেছি,
এই জীবনে কখনও পেয়েছি প্রেম, কখনও উপেক্ষা শত,
এই গানে বলছি বেদনা আমার--অন্তরে আছে যতো,
এই গান আমার ব্যক্তিগত,
এই গান আমার ব্যক্তিগত....
আমার এই গান লেখা--ডায়েরি লেখার মতো,
মনের ভাবনা নিয়ে--শায়রি লেখার মতো,
এই জীবনে কখনও হয়েছি নম্র, কখনও হয়েছি উদ্ধত,
এই গানে বলছি বেদনা আমার--অন্তরে আছে যতো,
এই গান আমার ব্যক্তিগত,
এই গান আমার ব্যক্তিগত....